• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বান্দরবানে ইলিয়াছ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়
কিংস অব বনরুপা বিজয়ী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2017   Wednesday

বুধবার বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম ইলিয়াছ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  এতে পিউ একাদশকে ৩-০গোলে হারিয়ে কিংস অব বনরুপা শিরোপা লাভ করেছে। 

 

বান্দরবান সাঙ্গু নদীর চরে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল পাহাড় বার্তার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী,বান্দরবান জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্য বিষয়ক সম্পাদক ডাঃ মানস কুমার দাশ,বিশিষ্ট পৌর আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার রাজু বড়ুয়া ,কামাল পাশা, জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন চৌধুরী বাবর, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন সহ ক্রীড়ামোদীরা।

 

ফাইনাল খেলায় পিউ একাদশ বান্দরবান বনাম কিংস অব বনরুপা খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কিংস অব বনরুপা পিউ একাদশ বান্দরবান ক্লাবকে  ৩-০ গোলে  পরাজিত করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কিংস অব বনরুপার ১০নং জার্সিধারী খেলোয়াড় মো:জাফর ।

 

 খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলকে পুরস্কার প্রদান করেন অতিথিরা।এসময় বিভিন্ন খেলায় অংশ নেয়া অতিথিদের ফটোজনিক পুরস্কার প্রদান করা হয়।

 

উল্লেখ্য,গেল ৮ জানুয়ারী বান্দরবানের কিছু ক্রীড়াপ্রেমির প্রচেষ্টায় বান্দরবান সাঙ্গু নদীর চরে এই ফুটবল টুর্নামেন্টের শুরু হয়। খেলায় ৮টি দল অংশ গ্রহন করেছিল।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ