• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটিতে নৌকা বাইচ

উচিংছা রাখাইন,রাঙামাটি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2016   Thursday

মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদে বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রতিযোগিতা শেষে পৌর ট্রাক টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মূছা মাতব্বর বক্তব্য রাখে। পরে প্রতিযোগী বিজয়দের মাঝে পুরস্কার বিতরল করা হয়। 

 

কাপ্তাই হ্রদের পুরান পাড়া এলাকা থেকে শুরু হয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা রাঙামাটি শহরের পৌর ট্রাক টার্মিনাল কাপ্তাই হ্রদ ঘাটে শেষ হয়। মোট ৫টি বিষয়ে অনুষ্ঠিত আকর্ষনীয় নৌকা বাইচ প্রতিযোগিতায় ২৫ টি দল অংশ নেয়।

 

প্রতিযোগিতায় সাম্পান এককে  মোঃ জামাল, পুরুষ ছোট নৌকায় আবু তাহের ও তার দল, পুরুষ মাঝারী নৌকায় বাইট্টা ত্রিপুরা ও তার দল , পুরুষ বড় নৌকায় সবিল ত্রিপুরা ও তার দল এবং মহিলাদের দল গত প্রতিযোগিতায়  রচনা ত্রিপুরা ও তার দল প্রথম স্থান লাভ করে।

 

এতে পুরুষরা ছাড়াও নারীরাও অংশ নেন। কাপ্তাই হ্রদ এবং আশে পাশের এলাকারয় বিপুল সংখ্যক নারী-পুরুষ এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ