• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2017   Thursday

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহস্পতিবার রাঙামাটিতে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম। উপস্থিত ছিলেন, বিএনপির জেলা শাখার সাধারণ সম্পাদক দিপন তালুকদার দিপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড, সাইফুল ইসলাম পনির, নগর বিএনপি সভাপতি এস এম শফিউল আযম, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুছ, প্রচার সম্পাদক আবুল হোসেন বালি, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী।

 

এছাড়া জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা ছাত্র দলের সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েম, যুব দলের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদারসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এর আগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়বাদী ওলামা দল জেলা শাখার সভাপতি মৌঃ আবুল কাসেম।

 

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ শাহ আলম বলেন, এ দেশের এক চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে জাতীয় রাজনীতির পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। শহীদ জিয়া হলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন সফল রাজনীতিবিদ।  শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীতে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার  তিনি আহ্বান জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ