• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে বিলাইছড়িতে ছাত্র সমাবেশ

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2017   Sunday

ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিলাছড়িতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


ছাত্রলীগের বিলাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।


ছাত্রলীগের বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি সৈকত দাশ রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মো: মুছা মাতব্বর, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চংগ্যা, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সাইদুল ইসলাম, আওয়ামীলীগের বিলাইছড়ি উপজেলা শাখা, জেলা পরিষদ সদস্য ও বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়া, জেলা আওয়ামীলীগের সদস্য জয়সেন তঞ্চংগ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরুন বিকাশ চাকমা, ছাত্রলীগের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো: শাহিদুল ইসলাম সাইদুল।


বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। এ সময় বিলাইছড়ি উপজেলার আওয়ামীলীগ ও সকল অংগসাংগঠন এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিলাইছড়ি ছাত্রলীগ নেতা ঊষামং মারমা।


এর আগে বর্ণাঢ্য র‌্যালী, জাতীয় সংগীতের মধ্যে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা কবুতর ওরানোর মধ্যেদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ও ছাত্রলীগের দলীয় সংগীত, নৃত্য পরিবেশনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আহ্বায়ক নারায়ন ঘোষ অতিথিদের বেইজ পরিয়ে বরণ করা হয়।

 

এরপর কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শেষে আলোচনা সভা ও সকল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের নিরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ