• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে কোটা চালুসহ বিভিন্ন দাবীতে
আগামী ৬ ও ৭ মার্চ তিন পার্বত্য জেলায় অবরোধ ডেকেছে বাঙালী ছাত্র পরিষদ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2017   Monday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা অনুপাতিক হারে ভর্তি এবং চাকুরী  ক্ষেত্রে বাঙালী কোটা চালুসহ বিভিন্ন দাবীতে সোমবার মানববন্ধন কর্মসূচি  ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্যে দেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের উপদেষ্টা আলখাছ আল মামুন ভূইঁয়া,সম অধিকার এ্যাডভোকেট আবছার আলী, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের  কেন্দ্রীয় সাবেক সভাপতি মোঃ ইব্রাহীম, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের  সভাপতি সাব্বির আহমেদ,জেলা কমিটির সাধারন সম্পাদক  মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি  মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

 

সমাবেশে বক্তারা পার্বত্য অঞ্চলের শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বাঙ্গালীদের উপর বৈষম্য দূর করার আহবান জানিয়ে সংশোধীত পার্বত্য ভূমি কমিশন আইন বাতিল, খাগড়াছড়িতে বাঙালী ছাত্র পরিষদের নেতার উপর, হামলা, বাঙ্গালীসহ সকল ক্ষুদ্র সম্প্রদায়ের সমান সুযোগ সুবিধা প্রদানসহ আট দফা দাবীতে আগামী  ৬ ও ৭ মার্চ তিন পার্বত্য  জেলায় সড়ক অবরোধ এবং আগামী ২৩ ফেব্রুয়ারী  রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র অফিস ঘেরাও, ১৯ ফেব্রুয়ারী স্মারকলিপি প্রদান এবং ২৮ ফেব্রুয়ারী বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির ঘোষনা  দেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ