• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লক্ষ্মীছড়িতে পিসিপি’র স্বৈরাচার প্রতিরোধ দিবসে আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2017   Tuesday

স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার খাগড়াছড়িহ লক্ষীছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার নেতা সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, লক্ষ্মীছড়ি সদর এলাকায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি তপন চাকমা। বক্তব্যে রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক রিকো চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় কমিটি সহ-সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক পলাশ চাকমা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিসিপি’র  জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এলটন চাকমা।

 

আলোচনা সভা শুরুতে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন ও জেল-জুলুম খেতেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

আলোচনা সভায়, আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮২ সালে ১৪ মার্চ স্বৈরাচার এরশাদ দেশে সামরিক আইন জারি করে ক্ষমতা দখল করার পর স্বৈরাচার কায়দায় এদেশের জনগণের উপর শাসন-শোষণ, ধরপাকড়, নির্যাতন ও হত্যা, গুম, অপহরণের ঘটনাসহ নানান কর্মকান্ড করে গেলেও জনগণ ও রাজনৈতিক দল গুলো নিরব ভূমিকা পালন করেছিল। কিন্তু এদেশের ছাত্র সমাজ নির্ভয়ে সে স্বৈরাচারী এরশাদে সকল ধরণের ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধেসোচ্চার থেকে প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে আন্দোলন গড়ে তুলেছিল। তারা সরকারে মজিদ খানে গণবিরোধী শিক্ষানীতি প্রত্যাহার, সেনা-পুলিশের দমননীতি বন্ধ ও গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তীব্র আন্দোলন জোরদার করে ছাত্র সমাজকে সংগঠিত করে স্বৈরাচার এরশাদকে ক্ষমতা চুত্য করেছে।

 

বক্তারা  বলেন, ১৪ ফেব্রুয়ারি ছাত্রদের রক্ত ঝড়া দিনগুলো ভূলে বসেছে বর্তমান প্রজন্ম। তারা বৈদেশিক অপসংস্কৃতি বিশ্ব ভালোবাসা দিবস পালনের নামে নানান অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে। যা সমাজ জাতির জন্য খুবই নিন্দনীয়।এছাড়া পানছড়ি,মহালছড়ি,দীঘিনাল,রামগড়,মাটিরাঙ্গা ও মানিকছড়ি উপজেলায় দিবসটি পালিত হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ