• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শিক্ষা সংক্রান্ত ৫ দফা পূর্ণ বাস্তবায়নের দাবিতে কতুকছড়িতে পিসিপি’র সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Feb 2017   Wednesday

পাঠ্য পুস্তকে পাহাড়ি জাতিসত্তার অবমাননাকর উগ্র-জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িক বাক্য মুদ্রণের প্রতিবাদে এবং শিক্ষা সংক্রান্ত ৫দফা দাবি পূর্ণ বাস্তবায়নের দাবিতে বুধবার রাঙামাটির কতুকছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সমাবেশ করেছে।

 

পিসিপির’র  জেলা শাখার উদ্যোগে বড় মহাপুরুম স্কুল গেইট এলাকায় সমাবেশে সভাপতিত্ব করেন  পিসিপি’র জেলা শাখার সভাপতি কুনেন্টুু চাকমা। বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা ও হিল উইমেন্স ফেডারেশন জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় সদস্য মন্টি চাকমা প্রমূখ। সমাবেশ সঞ্চালনা করেন পিসিপি’র জেলা শাখার  সহ-সভাপতি নিকন চাকমা।

 

সমাবেশে বক্তারা বলেন, বিগত ২০০০ সাল হতে পিসিপি মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু সরকার এখনো এসব দাবি পুরোপুরি বাস্তবায়ন করেনি। উপরন্তু ২০১৭ সালে প্রণীত পাঠ্য বইয়ে পাহাড়ি জাতিসত্তার অবমাননাকর উগ্র-জাতীয়তাবাদ, সাম্প্রদায়িক বাক্য মুদ্রণ করা হয়েছে। 

 

বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, ২০১৭ সালে ৫টি জাতিসত্তার ভাষায় প্রাক প্রাথমিক বই বিতরণের মাধ্যমে জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষা চালু করার কথা থাকলেও পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এখনো বই পৌঁছেনি। ফলে সরকারের এই উদ্যোগ কতটুকু সফল হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল জাতিসত্তার নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু ও এ লক্ষ্যে পর্যাপ্ত বই প্রণয়নের দাবি জানান।

 

বক্তারা অবিলম্বে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাসহ পিসিপি’র শিক্ষা সংক্রান্ত ৫দফা দাবি পূর্ণ বাস্তবায়ন ও পাঠ্য পুস্তক হতে পাহাড়ি জাতিসত্তার অবমাননাকর সাম্প্রদায়িক বাক্য মুদ্রণ বাতিল করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ