• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাড়াছড়িতে মুক্তিযোদ্ধাদের সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Feb 2017   Wednesday

খাগড়াছড়ি জেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে নবগঠিত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে তালিকা করার অভিযোগ এনে  বুধবার অনাস্থা প্রকাশ করেছেন খাগড়াছড়ি সদর মুক্তিযোদ্ধা  সংসদ কমান্ড। তারা এ অনাস্থ প্রকাশ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ও আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

 

খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন, খাগড়াছড়ি সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা কমান্ডার মনিরুজ্জামান, সাবেক জেলা কমান্ডার মফিজুর রহমান ও মো: হানিফ।

 

সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে নব গঠিত কমিটির সভাপতিসহ অধিকাংশ সদস্য বিএনপি,জামায়াত ও হেফাজত ইসলামের সক্রিয় সদস্য। তারা অর্থের বিনিময়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে অমুক্তিযোদ্ধাদেরকে নতুন মুক্তিযোদ্ধা যাচাই বাছাই তালিকায় অর্ন্তভুক্তি করছে বলেও অভিযোগ করা হয়।

 

তারা অভিযোগ করেন,  ভারতীয় তালিকায় আছেন, লাল মুক্তিবার্তায় তালিকাভুক্ত ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরও  অভিযুক্ত বলে চিঠি দিয়ে নানাভাবে হয়রানী করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ