• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

বালুখালী কিল্লামুড়া বেসরকারী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংর্বধনা ও কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2015   Tuesday

রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কিল্লামুড়া বেসরকারী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠা বাষির্কী, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।


কিল্লামুড়া বেসরকারী নিন্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রনতি বিকাশ চাকমা। কিল্লামুড়া বেসরকারী নিন্ম মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দীলিপ ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি জনসংহতি সমিতিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা,জনসংহতি সমিতির সদর থানা শাখার সভাপতি অরবিন্দু চাকমা, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা। এসময় উপস্থিত ছিলেন বালুখালী ইউপি ওয়ার্ড মেম্বার সদস্য মাধুরী ত্রিপুরা , ওয়ার্ড মেম্বার বিপ্লব ত্রিপুরা , প্রাক্তন বালুখালী ইউপি ২নং ওয়ার্ডের সদস্য সুমন ত্রিপুরা, জনসংহতি সমিতির বালুখালী ইউনিয়ন সভাপতি সুধা শংকর চাকমা, জনসংহতি সমিতির বালুখালী ইউনিয়ন সদস্যা জীবনাশ্রী ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন, কিল্লামুড়া বেসরকারী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বীরদক্ষ চাকমা।


অনুষ্ঠানে অতিথিরা বিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাবাষির্কী ও কৃর্তি ছাত্রছাত্রীদের সংর্বধনা এবং এলাকার দুস্থ গরিব পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ