• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রামগড়ে কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে কতুকছড়িতে এইচডব্লিউএফের বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2017   Sunday

খাগড়াছড়ির রামগড়ে  পাহাড়ি  কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে রোববার রাঙামাটির কতুকছড়িতে   বিক্ষোভ-সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)।

 

হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি শাখার দপ্তর সম্পাদক বিমান্তি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় গেইটের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশন জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় সদস্য মন্টি চাকমা।বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি নিকন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার আহব্বায়ক ধর্মশিং চাকমা, হিল উইমেন্স ফেডারেশন এর কেন্দ্রীয় সদস্য ও জেলা শাখা’র সভাপতি মন্টি চাকমা। এতে সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি’র সাবেক সভাতি শান্তিপ্রভা চাকমা এবং ৪নং ঘিলাছড়ি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শান্তনা চাকমা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দয়াসোনা চাকমা। 

 

এর আগে একটি মিছিল বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় গেইট  থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় স্কুল গেইটে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তারা  দাবী করে বলেন,  গেল বুধবার রামগড় উপজেলার সদর ইউনিয়নের ১৫ বছর বয়সী কিশোরী মেয়েকে খাগড়াবিল এলাকার হাসান(২৫) ও তার সহযোগীরা জোরপূর্বকভাবে পার্শ্ববতী জঙ্গলে ধরে নিয়ে হাত পা বেধে দুই রাত এক দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে শুক্রবার সকাল ৯ টার দিকে রুপাইছড়ি এলাকার জনৈক গ্রামবাসী কাজ করতে গেলে হাত পা বাধা অবস্থায় ঐ মেয়েটিকে দেখতে পায়। তিনি এ অবস্থায় মেয়েটিকে দেখে পরিবার ও এলাকাবাসীকে খবর দিলে পরিবার ও এলাকাবাসীর সহযোগীতায় মেয়েটিকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। এলাকায় ঘটনা জানাজানি হওয়ার পর মেয়েটি লোকলজ্জার ভয়ে ঘরের ভিতর বিষ পানে আত্মহত্যারও চেষ্টা করে।

 

সবাবেশ থেকে বক্তারা চিহ্নিত পাহাড়ি ত্রিপুরা কিশোরী ধর্ষণকারী ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ