• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন স্থানে পুষ্পস্তবক অর্পন করেছে পিসিপি

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2017   Tuesday

মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।

 

পিসিপি’র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রোনাল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারসহ চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে পিসিপি।

         

ঢাকায়  একুশে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে পিসিপি কেন্দ্রীয় কমিটি। এসময় পিসিপি‘র কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুনীল ত্রিপুরার নেতৃত্বে ২০-৩০ জনের একটি টিম রাত ১টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যেমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

চট্টগ্রামে একুশের প্রথম প্রহরে চট্টগ্রামের শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিসিপি‘র কেন্দ্রীয় সহ-সভাপতি বিপুল চাকমার নেতৃত্বে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন। এসময় গনতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা ও সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুকৃতি চাকমা, পিসিপি মহানগর শাখার সভাপতি পলাশ চাকমা , সাধারণ সম্পাদক জিকু চাকমাসহ প্রমুখ  উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পিসিপি’র নেতৃবৃন্দ।

 

বান্দরবানে বান্দরবান প্রেস ক্লাবের সামনে থেকে পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিল চাকমার নেতৃত্বে ২০-২৫ জনের একটি টিম র‌্যালির মাধ্যেমে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন। শহীদ মিনারে ফুল দেয়ার পরে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 

এছাড়া মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খাগড়াছড়ি জেলা সদরসহ দীঘিনালা, মানিকছড়ি, রামগড়, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ি ও মহালছড়ি এবং রাঙামাটি জেলার কাউখালী ও নান্যাচর উপজেলায় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুুষ্পস্তবক অর্পণ করেছে জেলা উপজেলা শাখার পিসিপি’র নেতৃবৃন্দ।

 

প্রেস বার্তায় বলা হয়, ২০১০ সাল থেকে শহীদ মিনারে ফুল দেয়া থেকে বিরত  ছিল। কারণ সরকার এই দেশে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাদের নিজস্ব মাতৃভাষা দিয়ে ন্যুনতম শিক্ষা ব্যবস্থা চালু করেনি। এই বছর সরকার ৫টি জাতিসত্তার মাতৃভাষায় প্রাক-প্রাথমিক লেভেল পর্যন্ত চালু করেছে। তাই সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পিসিপি এ বছর থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছে।

 

যদিও কেবল ৫টি জাতিসত্তার মাতৃভাষায় ও প্রাক-প্রাথমিক লেভেল পর্যন্ত যথেষ্ট নয়। প্রেস বার্তায় পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল জাতিসত্তার নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালুসহ পিসিপি‘র শিক্ষা সংক্রান্ত ৫ দফা পূর্ণ বাস্তবায়নের দাবি  জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ