• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদের উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2017   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদ সভা কক্ষে জেলা উন্নয়ন কমিটির  সভায় সভাপতিত্ব করেন  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায়  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) আবু শাহেদ চৌধুরী, পুলিশ বিভাগের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি পারভেজ আলী, সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, বিএফডিসি’র ম্যানেজার কমান্ডার মোহাম্মদ আসাদুজাম্মান, (জি) এ এফডব্লিউসি, পিএসসি, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, বন বিভাগ, বিদ্যুৎ, স্বাস্থ্য, গণপূর্তসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানরা।

 

সভাপতির বক্তব্যে জলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা  বৃহত্তম কাপ্তাই হ্রদে জাক ও অবৈধ দখলদারদের কাছ থেকে রক্ষা করতে মৎস্য বিভাগ, প্রশাসন, জনপ্রতিনিধি’সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, জাকের মাধ্যমে যেভাবে দিন দিন মা মাছ ও পোনা মাছ নিধন করা হচ্ছে তাতে ভবিষ্যতে এ  হ্রদে মৎস্য উৎপাদনে বিপর্যয় নেমে আসবে। সাধারণ জনগণের নৌ-চলাচলে বিঘ্ন হচ্ছে।

 

তিনি জাক অপসারণ ও হ্রদ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি মৎস্য উন্নয়ন কর্পোরেশন, নৌ পুলিশ, জেলা প্রশাসন’সহ সকলকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান।

 

সভায় রাঙামাটি সরকারী কলেজের প্রতিনিধি জানান.কলেজের ছাত্রী হোস্টেলের অবকাঠামো নির্মাণ করা হয়ে গেছে। ফার্নিচার এল্ েচালু করা হবে। এছাড়া প্রশাসনিক ও একাডেমীক ভবনের কাজ প্রায় ৭০ভাগ সম্পন্ন হয়েছে।

 

বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান,গ্রীষ্ম মৌসুমকে সামনে রেখে বিদ্যুৎ বিতরণ কার্যক্রম চলছে। এছাড়া কাপ্তাই থেকে রাঙামাটি পর্যন্ত লাইন সংযোগ স্থাপনের কাজ চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ