• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

আগামী ৬ মার্চ রাঙামাটিতে জাতীয় পাট দিবস উদযাপিত হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2017   Wednesday

আগামী ৬মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে  বুধবার রাঙামাটিতে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভা কক্ষে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন  জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, চট্টগ্রাম পাট অধিদপ্তরের পরিদর্শক মোঃ আজিজুল হক, জেলা শিক্ষা অফিসার (ভাঃ) নির্মল কুমার চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এডিপিও মোঃ মফিজুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক নজরুল ইসলাম, বিটিভি’র উপকেন্দ্র প্রধান টেলিভিশন প্রকৌশলী মোঃ নাসিমুল হক, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক’সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা। 

 

প্রস্তুতিসভায় আগামী ৬মার্চ  বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। র‌্যালীটি সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে আলোচনা সভায় মিলিত হবে। র‌্যালী ও আলোচনা সভায় জেলা কমিটি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি বিভাগ, স্থানীয় টেক্সটাইল মালিক, বিভিন্ন চাষী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়।

 

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতিক্রমে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক প্রতি বছর ৬মার্চ জাতীয় পাট দিবস উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই আলোকে আগামী ৬মার্চ  থেকে কেন্দ্রীয়ভাবে ঢাকা’সহ পার্বত্য জেলা ও নির্বাচিত উপজেলাগুলোতে জাতীয় পাট দিবস উদ্যাপিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ