• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে সেনা বাহিনীর উদ্যোগে কৃষকদের মাঝে পাম্প মেশিন বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2017   Wednesday

পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পরা জনগোষ্ঠিদের আর্থ সামাজিক উন্নয়নে সেনা বাহিনী কাজ করে যাচ্ছে। 

 

রাঙামাটি রিজিয়নের অর্থায়নে বুধবার জুরাছড়ি সেনা জোন দপ্তরে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় স্থানীয় কৃষকদের জন্য গৃহিত আর্দশ সেচ প্রকল্পের আওয়াতায় কৃষকদের মাঝে সেচ পাম্প মেশিন বিতরণ কালে জোন অধিনায়ক কেএম ওবায়দুল হক এসব কথা বলেন।


এ সময় জোন উপ অধিনায়ক সম্রাট তানভীর রহমান, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী সফিকুল ইসলাম, সেকেন্ড লেঃ এস.এমসাদনান সৌমিক শুভ, হেডম্যান করুনা ময় চাকমা, থানা এএসআই মোঃ মাঈন উদ্দিনসহ স্থানীয়গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


জোন অধিনায়ক আরো বলেন, এ সব মেশিন যথাযথ ব্যবহার করে কৃষি উন্নয়নে বিপ্লব ঘটাতে হবে। নিজেদের অভাব অনটন দূর করে সম্মিলিত ভাবে কর্মমূখী ও এলাকায় উন্নয়নে অংশগ্রহন করে স্থায়ী শান্তির প্রতিষ্ঠা করতে হবে।


এ সময় সন্তোষ বিকাশ চাকমা বলেন, সেনা বাহিনী বসবাসরত জনগোষ্ঠীর নিরাপত্তার পাশাপাশি গরিব ছাত্র-ছাত্রীদের শিক্ষা অনুদান, বিভিন্ন শিক্ষা, ধমীয় প্রতিষ্ঠান উন্নয়নে সহযোগীতা প্রদান করে যাচ্ছে। এছাড়া আর্দশ সেচ প্রকল্প বাস্তবায়নে শতাধিক পরিবারের এ বছর থেকে বোরো চাষ নিশ্চিত করা হলো।


উল্লেখ্য বনযোগীছড়া ইউনিয়নের ৪৬ জন জলেভাসা বোরো চাষীদের মধ্যে ৫ দলে বিভক্ত করে প্রতি দলকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্য পাম্প মেশিন বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ