• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

লামায় উদযাপিত হল ৩৩ আনসার ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2015   Tuesday

বান্দরবানের লামায়  মঙ্গলবার ৩৩ আনসার ব্যাটালিয়নের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্রই আমরা’ এ শ্লোগানকে সামনে রেখে চাম্পাতলীস্থ ব্যাটালিয়নের সদর দপ্তর মাঠে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে অতিথিদের মধ্যে লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমি, বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল্ মাহমুদ হাসান, সেনাবাহিনীর আলীকদম জোনের ক্যাপ্টেন ফয়সাল আহমেদ, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, মাতামুহুরী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া ও শারাবান তহুরা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর লামা লীপ এরিয়া ম্যানেজার ফয়সাল, লামা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. এনামুল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা দোলোয়ার হোসেন, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, লামা প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক মো. ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক মো. নুরুল করিম আরমান, সদস্য রফিক সরকার ও এম. বশিরুল আলমসহ স্থানীয় গন্যমান্য, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে আনসার ব্যাটালিয়নের অধিনায়ক হাফিজ আল্ মুয়াম্মার গাদ্দাফী কুশল বিনিময়ের মাধ্যমে অতিথিবৃন্দকে বরন করে নেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে লটারী, বিভিন্ন খেলাধুলার আয়োজন ছাড়াও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ