• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বক্তারা
জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার অঙ্গিকার

মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2017   Friday

খাগড়াছড়ির মহালছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় এর সভা কক্ষে আলোচনা সভায়  সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবদুল মোমেন।  এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা পশু সম্পদ কর্মকর্তা তুষার কান্তি চাকমা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রতন কুমার শীল ও মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা প্রমূখ।

 

এছাড়া মহালছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনসহ উপজেলা ছাত্রলীগ এর নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন এর কর্মকর্তাদের নিয়ে এক আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ছাত্রলীগ এর উদ্যেগে মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শিশু শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

আলোচনায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ফলে, একটি মহল ঈর্ষান্বিত হয়ে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে অরাজকতা সৃষ্টি করতে চায়। এদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানিয়ে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে অঙ্গিকার ব্যক্ত করেন এবং আগামী প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।  

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ