• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

রাঙামাটিতে বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম দিবসে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2017   Friday

যথাযোগ্য মর্যাদায় শুক্রবার রাঙামাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

 

জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায়জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার,পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কার বিতরণ করা হয়।

 

এর আগে একটি আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ। এতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

 

অপরদিকে, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।  জেনারেল হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. সহিদ তালুকদার। বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবরিনা সুলতানা,সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মংক্যচিং মারমা সাগর, গৌরব দেওয়ান, বিনোদ শেখর চাকমা, ডাঃ নিহার নন্দী এবং নার্সদের পক্ষে অর্চনা চক্রবর্তী প্রমুখ।

 

এছাড়া দিবসটি উপলক্ষে মসজিদ,মন্দির গীর্জা ও বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। শহরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মকান্ডের উপর এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ