• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

প্রধান শিক্ষিকার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আলীকদমে মানববন্ধন

এস.কেখগেশপ্রতিচন্দ্রখোকন, লামাপ্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2017   Wednesday

বান্দরবানের আলীকদম উপজেলার  চম্পট পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়নব আরা`র অপসারন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হুমায়রা বেগমের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার বিকালে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রপরিষদের উদ্যোগে পান বাজারে এই কর্মসূচী পালন করা হয়।

 

প্রাক্তন ছাত্রপরিষদের সভাপতি আবু মূসা নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র ও বিদ্যালয় পরিচালনা কমিটি রসভাপতি নুরুল আলম, অভিভাবক নজু মিয়া, মোঃ রায়হান হামিদ সোহাগ, খুকী আক্তার, মুরশিদা বেগম, মোজাম্মেল হক, প্রাক্তন ছাত্র মোঃ সোহেল, কপিল উদ্দিন, আরিফুল ইসলাম, মোঃ ইয়াছিন ও ৫মশেণীর ছাত্রী রুপালী তংচংগ্যা মুক্তা।

 

বক্তারা বিদ্যালয়ের লেখাপড়ার উন্নয়নের স্বার্থে প্রধান শিক্ষক হুমায়রা বেগমের বদলির আদেশ প্রত্যাহার পূর্বক তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।একই সাথে তারা বলেন, হুমায়রা বেগমের সফল নেতৃত্বের কারণে চম্পট পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আলীকদম উপজেলার মধ্যে লেখাপড়ায় শীর্ষে অবস্থান করছে।অত্র বিদ্যালয় থেকে লেখাপড়া করে অনেক ছাত্রছাত্রী সরকারী উচ্চপদস্থ চাকুরীসহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নের সুযোগ পেয়েছেন।  বক্তারা আরো বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়নব আরা বিদ্যালয়ের পরিবেশ খারাপ করে তুলেছেন। অসামাজিককর্মকান্ড ও বিদ্যালয়ে নিয়নিমত লেখাপড়া না করাসহ বিভিন্নকর্মকান্ডের কারণে উক্ত শিক্ষিকাকে বিদ্যালয় থেকে অপসারন করার দাবী জানান।

 

এব্যাপারে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়নব আরা`র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে প্রধান শিক্ষক ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সবই মিথ্যা।আমার অর্জনে ঈর্ষাম্বিত হয়ে কিছু কিছু ব্যক্তি এগুলো করাচ্ছে।

 

উল্লেখ্য যে, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হুমায়রা বেগমকে বদলি করার জন্য বান্দরবান জেলা পরিষদ মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন বলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ