• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে মাদককে লাল কার্ড প্রদর্শ শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2017   Wednesday

বুধবার রাঙামাটিতে মাদককে ‘না’ বলে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। শহরের বনরূপার মুজাদ্দেদ-ই-আলফেসানি একাডেমি উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবি সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এ অনুষ্ঠান আয়োজন করে।

 

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহাগের সভাপতিত্বে এই লাল কার্ড প্রদর্শনে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, লাল সবুজ সংঘের কেন্দ্রীয় সদস্য ছাইফুল্ল্যাহ মনছুর, জাহিদুল আলম জামিল, সজিবুর রহমান ও বায়োজিদ খন্দকার সাকিবসহ বিদ্যালয়ের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।

 

শিক্ষার্থীরা স্কুল মাঠে লাইনে দাঁড়িয়ে লাল কার্ড উচিয়ে সব ধরনের মাদকদ্রব্যসহ বাল্যবিবাহ বর্জনে শপথ নেয়।

 

উল্লেখ্য, কুমিল্লা হতে লাল সবুজ সংঘের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রাম জেলায় মাদক ও বাল্যবিবাহ বিরোধী আন্দোলনে ৯ দিনের সফর করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ