• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

গণহত্যা দিবসে কাউখালীতে র‌্যালী ও আলোচনা সভা

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2017   Saturday

গণত্যা দিবস উপলক্ষে শনিবার রাঙামাটির কাউখালীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কাউখালী উপজেলা আওয়ামলীগ ও অংগসংগঠন আয়োজিত উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী ।

 

কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরশাদ সরকার।

 

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম চৌধুরী,যুগ্ন সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন,বেতবুনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী, কলমপতি ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু তাহের শাহজান, সাধারন সম্পাদক মংমং মারমা, বেতবুনিয়া ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য হেলাল উদ্দিন, আওয়ামলীগ নেতা দেলোয়ার  লিডার, আব্বাস মেম্বার, ঘাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান থুই মং মারমা, যুবলীগের সভাপতি অংক্যজ চৌধুরী, সাধারন সম্পাদক নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মাঈন উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল আজিজ, ছাত্রলীগের সহ-সভাপতি মনজু আহম্মেদ প্রমূখ।

 

এর আগে পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে বিশাল এক র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটরিয়াম প্রাঙ্গনে  গিয়ে শেষ হয়। আলোচনা সভার শুরুতে গণহত্যায় নিহতদের স্মরণে এক মিনিটি নীরবতা পালন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে অংসুই প্রু চৌধুরী বলেছেন, বাংলাদেশের মাটিতে ঘাপটি মেরে থাকা  সকল যুদ্ধাপরারাধী  এবং তাদের মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সারা দেশের জনগন আজ ঐক্যবন্ধ। তিনি বলেছেন, দেশের মানুষের ঐক্যবন্ধ দেখে একটি মহল বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে যে কোন মূল্যে প্রতিহত করতে হবে। এদের এখনই প্রতিহত করা না গেলে দেশে জঙ্গিবাদ নিমূল করা যাবে না।

 

তিনি বলেন বাংলাদেশের মাটিতে শেখ মুজিবের জন্ম হয়েছে বলে আমরা আজ বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশের অস্থিত্ব খুজে পাচ্ছি। যে মানুষ এদেশের আপামর জনগনকে নিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন সে মানুষকে পরিবারের আরো সদস্যসহ নির্মমভাবে ঘাতকদের হাতে প্রাণ দিতে হলো।

 

তিনি বঙ্গবন্ধুর হত্যাকারী আত্নস্বীকৃত খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে জাতি এবং দেশকে কলঙ্কমুক্ত করা এবং এসব ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে ঐক্যবন্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন তা সন্মিলিতভাবে এগিয়ে এসে বাস্তবায়ন করার আসার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ