• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

স্বাধীনতা দিবসে জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2017   Sunday

দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম। তাদের আত্নত্যাগের বিনিময়ের কারণেই আমরা আজ স্বাধীন জাতি হিসেবে পরিচিতি পেয়েছি।  তাদের এই আত্নত্যাগের মূল্য কিছুতেই শোধ হবে না। বর্তমান সরকার দেশের সকল মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

 

২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এসব কথা বলেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, পরিষদের সদস্য চাঁনমুনি চাকমা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা’সহ রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। 

 

পরিষদ চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধের সময় দেশ মার্তৃকার টানে সাধারণ মানুষ যেভাবে যুদ্ধে ঝাপিয়ে পরেছিল সেভাবে এখন দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে জঙ্গীবাদ মাথাচারা দিয়ে উঠায় উদ্বেগ প্রকাশ করে তিনি সমাজে জঙ্গীবাদ প্রতিরোধে  মুক্তিযোদ্ধা’সহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির জেলা প্রসাশক মানজারুল মান্নান বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখনি জঙ্গিবাদ সন্ত্রাস মাথাচারা দিয়ে উঠছে। এতে বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। দেশকে উন্নতির দিকে নিতে হলে জঙ্গীবাদ সন্ত্রাসকে নির্মূল করতে হবে বলে উল্লেখ করে তিনি জঙ্গীবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ