• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

থানছিতে আগুনে ৩৪ দোকান ঘর পুড়ে ছাই

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2017   Monday

বান্দরবানের থানছি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বাজারে আগুনে পুড়ে ৩৪টি দোকান ও ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রশাসন সূত্র জানিয়েছে। দোকানের পাশে ময়লা আবর্জনা স্তূপ থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।  গেল  রোববার রাত এগারটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

 

জানা যায়,গেল রোববার রাত এগারটার দিকে ময়লা আবর্জনা স্তূপ থেকে আগুনের সূত্রপাত ঘটে। বলিপাড়া বিজিবি ও বাজার এলাকার মাঝখানের রাস্তায় ময়লা আবর্জনার স্তূপ জমা ছিল। ময়লা আবর্জনা স্তূপে শুকনো পাতাও ছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পথচারীদের কেউ ময়লা স্তূপে সিগারেটের আগুন ফেলেছে। সেখান থেকে আগুন পাশের দোকনগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে ৩৪টি দোকান ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

 

স্থানীয়দের দাবি আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে চার কোটি টাকা। তবে প্রশাসন দাবি এর ক্ষয়ক্ষতি আনুমানিক দুই কোটি টাকা। আগুনে সিমেন্ট, চাউলের আড়ত, কম্পিউটার ও মোবাইলের দোকান, আদা-হলুদের দোকানসহ বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে তাৎক্ষনিকভাবে সোমবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য ও থানছি আওয়ামী লীগ নেতা চহ্লামং মার্মা নগদ পাঁচ হাজার টাকা করে ক্ষতিগ্রস্থ ৩৪জনকে আর্থিক সহযোগিতা করেছেন।

 

থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সোমবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের পূর্ণবাসন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ