• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে সমাজকর্মী প্রদীপ দে স্মরণে নাগরিক শোকসভা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2017   Wednesday

অকালে প্রয়াত সমাজকর্মী প্রদীপ দে’র স্মরণে বুধবার খাগড়াছড়িতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শহরের কলেজ রোডস্থ অবসর ভবনে অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ-জেলা শাখার সভাপতি ও খাগড়াছড়ি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিস্বত্ত দেওয়ান। 

 

সভায় প্রদীপ দে’র জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সচেতন নাগরিক কমিটি (সনাক)-জেলা কমিটির সভাপতি অধ্যাপক ড. সুধীন কুমার চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য বিনোদ বিহারী চাকমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়sয়া এবং সমাজকর্মী প্রবৃত্তি কুমার চাকমা।

 

সভার শুরুতে প্রয়াত প্রদীপ দে’র আত্মার সদগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।সভায় বক্তারা প্রয়াত প্রদীপ দে’র সংগ্রামমুখর শিক্ষা জীবন, শিক্ষা জীবন থেকে অব্যাহত সমাজ অনুরাগ, বিনয় ও বন্ধুবৎসলতার কথা স্মরণ করেন।

 

উল্লেখ্য, গেল ৯মার্চ রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫৩ বছর বয়সে পরলোক গমন করেন। জীবদ্দশায় তিনি মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান সহকারী ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন শান্তিনগর গীতাশ্রম পরিচালনা কমিটির সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনে সক্রিয় নেতৃত্বে যুক্ত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ