• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দূর্গম এলাকায় মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে-কংজরী চৌধুরী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2017   Thursday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন,স্বাস্থ্য সচেতন হলে মাতৃ ও শিশু মৃত্যু হ্রাসসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হবে এবং দূর্গম এলাকায় মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারী বেসরকারী সকল পর্যায়ে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

 

তিনি আরো বলেন, জেলার মধ্যে কিছু দূর্গম উপজেলার প্রত্যন্ত এলাকায় প্রদত্ত স্বাস্থ্যসেবার পাশা-পাশি শিক্ষা সেবার কর্মসূচির বিষয়ে কাজ করে যেতে হবে। তিনি  সন্মিলিতভাবে সকলকে এগিয়ে এসে নারী ও শিশু মৃত্যুর হার শূণ্যর কোটায় আনার লক্ষ্যকে সামনে রেখে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার ও আহবান জানান ।

 

বৃহস্পতিবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কনফারেন্স রুমে জেলায় পর্যায়ে অবহিতকরন কর্মশালায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সমাজ উন্নয়ন সংগঠন ইয়ং  পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) কর্তৃক বাস্তবায়িত গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহায়তা এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহযোগীতায় ষ্ট্রেনদেনিং হেলথ আউটকামস ফর উইমেন এন্ড সিলড্রেন (শো-প্রকল্প) প্রকল্পের উদ্যোগে কর্মশালায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।

 

ইপসার ফিল্ড কো-অর্ডিনেটর নিপা তালুকদার ও আব্দুল হালিমের অনুষ্ঠিত অবহিতকরন এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইপসার পরিচালক মাহাবুবুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য আব্দুল জব্বার ও সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রতœা তনচংগ্যা, খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ডা.আশুতোষ চাকমা, পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সনজিব ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  মাধুবী বড়ুয়া, পানছড়ি লোগাং ইউপি চেয়ারম্যান প্রতুত্তর চাকমা, চেঙ্গী ইউপির চেয়ারম্যান কালা চাদঁ চাকমা, সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান কিরন ত্রিপুরা, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন,পানছড়ি খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, সাংবাদিক জহুরুল আলম, শাহরিয়ার ইউনূছ, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি নতুন ধন চাকমা, পানছড়ি থানা মসজিদের ইমাম মাওলানা আবুল বশর, ইপসা-শো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার মোঃ হাবিবুর রহমান ।

 

উল্লেখ্য, খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়িতে পাচঁটি ইউনিয়নের মধ্যে বসবাসরত দারিদ্রপিড়িত ও উচ্চ-স্বাস্থ্র্য  ঝুকিতে রয়েছে  এমন গর্ভধারণ সক্ষম নারী, গর্ভমতি মা, কিশোরী মেয়ে এবং নবজাতক ও পাচঁ বছরের নিচে শিশুদের নিয়মিত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ প্রকল্পে মাধ্যম কাজ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ