• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ইতি চাকমার হত্যাকারীদের বিচারের দাবীতে বাঙালী ছাত্র পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2017   Thursday

খাগড়াছড়ি সরকারী কলেজের ছাত্র ইতি চাকমা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।


খাগড়াছড়ি সরকারী কলেজের মেধাবী ছাত্রী ইতি চাকমার প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবীতে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজের প্রধান গেইটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখারনেতাকর্মীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ সভাপতি মো: মাঈন উদ্দীনজেলা সাধারন সম্পাদক এস এম মাসুম রানা জেলা সাংগঠনিক সম্পাদক মো: মোস্তফা কামাল।


সমাবেশে বক্তারা বলেন, আজ পাহাড়ে উপজাতি-বাঙালি নারীরা যেমন নিরাপদ নয় তেমনী সমতলে ও কিছু দুষ্কৃতিকারীর অসৎ মানসিকতার কাছে প্রতিনিয়ত লাঞ্চিত হচ্ছে মা বোনেরা।


বক্তারা মেধাবী ছাত্রী ইতি চাকমার প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মানিকছড়ি আমেনা বেগম গনধর্ষণকারীদের বিচারসহ সকল ধর্ষন ও নারী নির্যাতনের বিচারের দাবী জানান।



উল্লেখ্য গেল ২৭ ফেব্রুয়ারী খাগড়াছড়ি সদর এলাকারর আরামবাগে তার ভগ্নিপতির ভাড়া বাসায় ইতি চাকমাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ