• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ জনসংহতি সমিতির

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2017   Saturday

পার্বত্য চট্টগ্রাম  জনসংহতি সমিতির রাইখালী ইউনিয়ন কমিটির সভাপতি ও রাইখালী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের  মেম্বার থোয়াই শৈনু মারমা (৪৭) এবং পাহাড়ি ছাত্র পরিষদের কাপ্তাই থানা কমিটির সভাপতি ক্যহিংহ্লা মারমাকে (২৩) যৌথ বাহিনীর গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা।


শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি তাঁদের সংগঠনের কর্মীদের ষড়যন্ত্রমলুক গ্রেফতার, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং  অবিলম্বে গ্রেফতারকৃতদের বিনাশর্তে মুক্তির দাবি জানিয়েছেন। 


শুক্রবার সকালে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারারণগিরি এলাকা থেকে থোয়াই শৈনু মারমা ও তার ছেলে ক্যহিংহ্লা মারমাকে  বিস্ফোরক দ্রব্যসহ আটক করে যৌথ বাহিনী।


সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি  দাবী করে বলেন, শুক্রবার রাত আনাুমানিক ১টার দিকে  বিজিবি সদস্যরা কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি মুখ গ্রামের থোয়াই শৈনু ও তার ছেলে ক্যহিংহ্লা মারমার বাড়ি ঘেরাও করে। এরপর তাদেরকে বাড়ি থেকে বের করে বিস্ফোরক দ্রব্য গুঁজে দিয়ে গ্রেফতার করা হয় ।  গ্রেফতারের পর প্রথমে ওয়াগ্গা বিজিবি জোনে এবং পরে ডংছড়ি বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে মধ্যযুগীয় কায়দায় অমানবিকভাবে মারধর করে আহত করা হয়েছে ।


বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে প্রশাসন ও ক্ষমতাসীন দলের যোগসাজশে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের উদ্যোগে যত্রতত্র তল্লাসী, জনসংহতি সমিতির সদস্যসহ আন্দোলনরত জুম্মদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দায়ের, অবৈধভাবে গ্রেফতার ও জেলে প্রেরণ, শারীরিক নির্যাতন, হয়রানি করা ইত্যাদি নিপীড়ন-নির্যাতন জোরদার হয়েছে।  পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ন্যায্য আন্দোলনকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে পরিচিহ্নিত করা, আন্দোলনরত জনসংহতি সমিতির নেতৃত্বকে ধ্বংস করা, সর্বোপরি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার হীন উদ্দেশ্যে প্রশাসন ও ক্ষমতাসীন দলের সহযোগিতায় নিরাপত্তা বাহিনী এভাবে জনসংহতি সমিতি ও সমিতির সহযোগী সংগঠনের সদস্যদের উপর নিপীড়ন-নির্যাতন করা হচ্ছে বলে জনসংহতি সমিতি মনে করে।

 

এ ধরনের নিপীড়ন-নির্যাতনের ফলে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নি:সন্দেহে অস্থিতিশীলতার দিকে ধাবিত হচ্ছে যা দেশের সামগ্রিক স্বার্থে কখনোই শুভ হতে পারে না। তাই এধরনের ফ্যাসবাদী দমন-পীড়ন অচিরেই বন্ধ করার জন্য জনসংহতি সমিতি জোর দাবি জানাচ্ছে
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ