• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

লামায় ইয়াবা ও চোলাই মদসহ গ্রেফতার ৫

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2017   Monday

বান্দরবানের লামায় ইয়াবাসহ এক চৌকিদার ও চোলাই মদ সহ ৪ নারী পাচারকারীকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।

 

সোমবার দুপুরের দিকে ৪৪০ পিস ইয়াবা সহ গ্রেফতার চৌকিদার মোঃ বেলাল হোসেনকে (৩৫) উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লারী পাড়া এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে। 

 

জানা যায়,উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লারী পাড়া নামক স্থানে ৪৪০ পিস ইয়াবা সহ নিজ বাড়ি থেকে চকিদার মোঃ বেলাল হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়। পুলিশের ‘জেলা বিশেষ শাখা’ লামার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। লামা থানা পুলিশের এসআই মাহাবুবুর রহমানের নেতৃত্বে এএসআই ওয়াজকুরুনী ও রাজু আহমদ সহ অভিযান চালিয়ে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের চকিদার মোঃ বেলাল হোসেনের নিজ বাড়ি থেকে ৪৪০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে। অভিযুক্ত বেলাল লামা থানা হেফাজতে রয়েছে।

 

অপরদিকে ভিন্ন অভিযানে এসআই খালেদ মোশারফ এর নেতৃত্বে বিকাল ৪টায় লামা বাজার থেকে চোলাই মদ পাচারকালে ৪ নারীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হল, রোজিনা বেগম (৪০), মোছা; লায়লা বেগম (৬০), মোছা; নারগিস আক্তার (২৫) ও মোসলেমা বেগম (৫০)। সকলের বাড়ি পার্শ্ববর্তী চকরিয়া উপজেলায়। 

 

লামা থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, দুইটি ঘটনায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। যে কোন অপরাধ দমনে লামা থানা সচেষ্ট রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ