• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই হ্রদে দূর্লভ প্রজাতির সাকার মাউথ ক্যাটফিস মাছ উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2017   Monday

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে আকর্ষনীয় শরীরি গঠনের নান্দনিক সৌন্দর্য্যের অধিকারি দুর্ভল প্রজাতির মাছের সন্ধান মিলেছে। এ মাছের বৈজ্ঞানিক নাম ‘সাকার মাউথ’ ক্যাটফিস। সোমবার সকালে হ্রদের জেলেদের জ্বালে ধরা পড়ে এই ক্যাটফিস।

 

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক নৌ-বাহিনীর কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, রোববার সকালে দূর্লভ প্রজাতির একটি মাছ জেলেদের জালে ধরা পড়েছে এমন খবর পেয়ে তিনি কাপ্তাই অফিসের মাধ্যমে মাছটি জেলেদের কাছ থেকে সংগ্রহ করে রাঙামাটিতে আসেন। এ মাছটি মূলত দূর্লভ প্রজাতির এবং এটি বর্হিবিশ্বের কয়েকটি দেশে পাওয়া গেলেও বাংলাদেশের কাপ্তাই হ্রদে এতোটা বড় সাইজের মাছ এই প্রথম পাওয়া গেছে। সাধারনত সৌখিন মানুষজনের এ্যাকুরিয়ামে থাকার কথা থাকলেও দূর্লভ এই মাছটি পাওয়া গেলো জেলেদের জালে।

 

রাঙামাটির বিএফআরআইয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী বেলাল হোসেন জানান, বাংলাদেশে এই মাছ এ্যাকুরিয়াম ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এ্যাকুরিয়ামের এই মাছগুলো আরো অনেক ছোট আকারের হয়। এই মাছ হ্রদের তলদেশে বাস করে এবং তলদেশে জন্মানো শ্যাওলা জাতীয় উদ্ভিদ খেয়ে থাকে এই মাছগুলো। এরা খুবই শান্ত স্বভাবের হয়।


তিনি আরো জানান কাপ্তাই হ্রদের পানিতে মাছটি প্রায় ৩০ সেন্টিমিটার বড় হওয়ার ঘটনায় বুঝা যাচ্ছে কাপ্তাই হ্রদে এই জাতীয় মাছ চাষ করা যেতে পারে। তাই বিষয়টি গবেষনার যথেষ্ট প্রয়োজন রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ