• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য গণ পরিষদের ডাকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2017   Wednesday

মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামের হত্যার প্রতিবাদে বুধবার পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের ডাকে রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

 

হরতাল চলাকালে রাঙামাটির আভ্যন্তরীণ ও দুরপাল্লার রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। শহরের বাজারগুলোতে অধিকাংশ দোকানপাট খুলেনি। তবে সাপ্তাহিক হাটের দিন থাকায় ব্যস্ততম বনরূপা বাজারে ক্রেতা- বিক্রেতাদের  কেনা-বেচা স্বাভাবিক ছিল।  হরতালের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় এইচএসসি পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। আটকা পড়েছেন পর্যটকসহ দূরপাল্লার যাত্রীসাধারণ। আইন শৃংখলা রক্ষায় শহরে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হরতাল সমর্থকদের শহরের কয়েকটি স্থানে পিকেটিং করতে  দেখা  গেছে।

 

এদিকে পার্বত্য গণপরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে উল্লেখ করে বলা হয়, সম্প্রতি মহালছড়িতে ছাদিকুল ইসলাম নামে এক বাঙালি মোটরবাইক চালককে অপহরণের পর হত্যায় জড়িতদের গ্রেফতার, তার পরিবারকে উপয্ক্তু ক্ষতিপূরণ এবং পাকুয়াখালী, ভূষণছড়াসহ পার্বত্য চট্টগ্রামের সব হত্যাকান্ডের বিচার, পার্বত্য চট্টগ্রামে ভূমি বন্দোবস্তু চালু, রাজা ত্রিদিব রায়ের নামে সব স্থাপনার নাম বাতিল ও তার স্থাাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন এ হরতালের সমর্থন দিয়েছে।

 

উল্লেখ্য,গত ১০এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামকে দুজন যুবক রাঙামাটির ঘিলাছড়ি এলাকায় নিয়ে যায়। এরপর  থেকে তিনি  নিখোঁজ হন। এক পর্যায়ে গত ১৪এপ্রিল ছাদিকুলের লাশ রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়িতে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে নানিয়ারচর থানায়  একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ