• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কওমী সনদ বাতিলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2017   Thursday

কওমী সনদ বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙামাটি জেলা সমন্বয় কমিটি।

 

সমাবেশে বক্তারা বলেন, এসএসসি, এইচএসসি, ডিগ্রি পাস ছাড়াই এক লাফে মাস্টার্স সমমানের ডিগ্রি প্রদান করে সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

 

বক্তারা আরো বলেন, জঙ্গি প্রজনন ক্ষেত্র হিসেবে ইতোমধ্যেই প্রমানিত হয়েছে কওমীদের এসব মাদ্রাসাগুলো। দেশে যে সমস্ত জঙ্গিবাদের উত্থান হয়েছে সবগুলোর গোড়ায় ছিল এসব কওমী মাদ্রাসা। প্রমানিত হয়েছে বারবার। কিন্তু সরকার ভোটের হিসেব কষে এই সনদ প্রদান করেছে। এটা সরকারের ভাবমূর্তি যেমন ক্ষুন্ন করেছে। একই সাথে দেশের শিক্ষা ব্যবস্থারও ক্ষতি করছে।

 

বক্তারা অবিলম্বে এই সনদ বাতিলের দাবি জানান। আর তা  বাতিল করা না হলে সকল মাদ্রাসার পাঠ্যক্রম একই সিলেবাসের আওতায় আনার দাবি  তোলেন তারা।

 

রাঙামাটি প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে  আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য-সচিব এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী, সাধারন সম্পাদক সাব্বির আহমেদ ওসমানী, সাংগঠনিক সম্পাদক মোঃ আখতার হোসেন চৌধুরী প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবসেনার সভাপতি মোঃ আলী খাঁন, অর্থ সম্পাদক মোঃ মনসুর আলী, জেলা ছাত্রসেনার সিনিয়র সহ-সভাপতি মোঃ তারেক আজিজ, সাধারন সম্পাদক হাফেজ মোঃ মুছলেহ উদ্দিন, সিনিয়র সহ-সাধারন সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন মুন্না প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ