• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রোববার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডেকেছে পিসিপি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2017   Friday

রোববার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধসহ তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ সমর্থনপুষ্ট ছাত্র সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ও স্থানীরা। 

 

সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে পিসিপির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক রোনাল চাকমা পিসিপি’র নেতা রমেল চাকমার নির্যাতনের কারণে মৃত্যুর হয়েছে বলে দাবী করে এ তিন দিনের এ কর্মসূচির ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন। এর মধ্যে রোববার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ,২৫ এপ্রিল রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট এবং ২৬ এপ্রিল নানিয়ারচর বাজার বয়কট কর্মসূচি রয়েছে তিনি বিবৃতিতে দাবী করেছেন।


ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা সচিব চাকমা দাবি করে বলেন, ৫ এপ্রিল আটকের পর নির্যাতনে রমেল চাকমা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কঠোর নজরদারি ও পুলিশী প্রহরায় দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর রমেল চাকমা মারা যায়। তিনি রমেলের মৃত্যুর ঘটনার বিচারবিভাগীয় তদন্তেরও দাবি করেন।


এদিকে শুক্রবার দুপুরে নিজ গ্রামে রমেল চাকমার লাশ সৎকার করা হয় বলে জানা গেছে। তবে রমেল চাকমার বাবা কান্তি চাকমাসহ স্বজনরা দাবি করে বলেছেন, স্বজনদের অনুপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি উপেক্ষা করে লাশ পোড়ানো হয়েছে।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ বলেন, বৃহস্পতিবার চট্টগ্রামের পাঁচলাইশ থানার এসআই এনামুল রমেল চাকমার লাশ নানিয়ারচর নিয়ে যান। সেখানে তার চাচা ও মামার কাছে রমেলের লাশ হস্তান্তর করেছেন তিনি। তারা লাশের সৎকার করেছেন। আর সুরতহাল রিপোর্টও তৈরি করেছেন এসআই এনামুল। তবে ফোন নম্বর সংগ্রহে না থাকায় এসআই এনামুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে: কর্নেল রাশিদুল হাসান বলেন (যুগান্তর থেকে নেয়া) রমেল চাকমা একটি ট্রাক পোড়ানো ও দুটি বাস লুটের মামলার আসামি ছিলেন। তাকে ৫ এপ্রিল সেনা সদস্যরা আটক করে। ওইদিনই তাকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি অসুস্থ ছিলেন। পুলিশের তত্ত্বাবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বলেন, রমেল কোনো সেনা সদস্যের নির্যাতনে মারা যাননি। সেনা সদস্যরা তাকে নির্যাতন করেনি।


উল্লেখ্য, ট্রাক পোড়ানো ও বাস লুটের অভিযোগে ৫ এপ্রিল রাঙামাটির নানিয়ারচর সদর থেকে রমেলকে আটক হয়। পরে তাকে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। ১৯ এপ্রিল সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রমেল চাকমা ইউপিডিএফের সমর্থনপুষ্ট ছাত্র সংগঠন পিসিপি’র নানিয়ারচর থানা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বুড়িঘাট ইউনিয়নের হাতিমরা গ্রামের বাসিন্দা কান্তি চাকমার ছেলে।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ