• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রমেল চাকমা মৃত্যুর প্রতিবাদে
রাঙামাটিতে অবস্থান ধর্মঘট ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রেরণ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2017   Tuesday

পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) নেতা রমেল চাকমা মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে অবস্থান ধর্মঘট ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পাঠানো হয়েছে।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে দেড় ঘন্টব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) সমর্থিত সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ ও রমেল হত্যা প্রতিবাদ কমিটির নেতাকর্মীরা। অবস্থান ধর্মঘট চলাকালে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন, পিসিপি’র জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমা,রমেল চাকমা হত্যা প্রতিবাদ কমিটির আহ্বায়ক সুনন্দা তালুকদার প্রমুখ।

 

অবস্থান ধর্মঘট চলাকালে নেতৃবৃন্দ ছাত্র নেতা রমেল চাকমা হত্যাকারীদের শাস্তি দাবী জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

বক্তারা রমেল চাকমা হত্যার সাথে জড়িতদের গ্রেফতার, নিহতের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান।

 

উল্লেখ্য, গেল ৫ এপ্রিল নানিয়ারচরের ট্রাক পোড়ানো ও বাস লুটের ঘটনায় পিসিপি’র নেতা রমেল চাকমাকে নিরাপত্তা বাহিনী আটক করে। আটকের পর রমেল চাকমা অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন  অবস্থায়  গেল ১৯ এপ্রিল তার মৃত্যু হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ