• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় পাহাড়ী এক বৃদ্ধ মহিলার জমি জবর-দখলের উদ্দেশ্যে হামলা

Published: 27 Apr 2017   Thursday

লামায় জবর দখল করার উদ্দেশ্যে হামলা চালিয়ে অংমাউ মার্মার নামীয় ৭১ শতক জায়গায় স্থীত কাটাতারের ঘেরা বেড়া কেটে ও সীমানা পিলার ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় লামা পৌরসভার মধুঝিরি, মাষ্টার পাড়ার বৈদ্যোর জমিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

 

অভিযোগে জানা গেছে, লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিরি এলাকার জাহানা বেগমের নেতৃত্বে অংমাউ মার্মা নামীয় ৪৭২ নং খতিয়ানের অংশের ০.৭১ শতক (একাত্তর শতক) জায়গায় অনধিকার প্রবেশ করে জবর দখল করার উদ্দেশ্যে হামলা চালায়। হামলাকারীরা উক্ত জায়গায় স্থিত খুটি, পিলার, ও কাঁটা তারের বেড়া কেটে এবং সম্পূর্ন কাচা ও পাকা পিলার তুলে ভেঙ্গে ফেলে। এছাড়া ০৪ বছর বয়সী ১২টি রূপালী ও বার্মিজ আমের চারা গোড়া থেকে তুলে ফেলে ও ফসলের ক্ষতি সাধন করে। হামলাকারীরা জাহানারা বেগম (৪৫), স্বামী- মোঃ আলমগীর, আনোয়ার হোসেন সোহেল (২৮), পিতা- মোঃ আলমগীর, আকরাম হোসেন জুয়েল (৩২), পিতা- মোঃ আলমগীর, হেলাল উদ্দিন (৪০) , পিতা-অজ্ঞাত (১নং বিবাদীর ছোট ভাই), রফিকুল ইসলাম রনি (২৫), পিতা-লিয়াকত আলী ধারালো দা, ছুরি, কাটিং প্লাস, হাতুড়ী ও লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগে জানা যায়। জবর দখল করার উদ্দেশ্যে হামলা চলাকালীন সময়ে অংমাউ মার্মা বাধাঁ দিতে গেলে হামলাকারীরা অশালীন ভাষায় গাল মন্দ করে দা, ছুরি নিয়ে হামলা করার চেষ্টা করে।


এ সময় আনোয়ার হোসেন সোহেল,আকরাম হোসেন জুয়েল অংমাউ মার্মাকে হুমকী দিয়ে বলে, তুই যদি এই জমিতে নামিস তাহলে তোকে কেঁটে হত্যা করব। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র ও হুমকিতে ভয় পেয়ে সন্ত্রস্ত হয়ে পড়েন অংমাউ মার্মা।


অংমাউ মার্মা জানান, হামলাকারীরা আরও হুমকি দিয়ে বলে এই ঘটনায় তুই যদি কোথাও মামলা করিস তাহলে তোর ছেলেদের গুম করে হত্যা করব। আমি উপজাতী সংখ্যালঘু হওয়ায় আমার জমি জবর দখল কারার উদ্দেশ্যে বিবাদীগন আমার উপর বারবার অত্যাচার করে চলেছে। ইতোপূর্বে ২০০৬ সালে উক্ত জমিতে আমাদের সৃজনকৃত পাঁকা ধান জোর পূর্বব কেটে জায়গাটি দখল করতে চেয়েছিল। এ ঘটনাটি স্থানীয় ভাবে বিচার শালিশের মাধ্যমে সমাধান হয়। বিচারে চলমান জায়গার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত দখল কিংবা দখলের চেষ্টায় কোন ধরণের ক্ষমতা বা জবর দখল করবে না মর্মে লিখিত দেওয়া হয়।


তিনি আরো জানান, বর্তমানে উক্ত জমিতে আমার সৃজীত বেগুন, বরবটি ও ঢ়েঁডসের চাষ রয়েছে। হামলায় তার দুই লক্ষ টাকার ফসলের ক্ষতি। এই ব্যাপারে তিনি গেল ২৭ এপ্রিল লামা থানায় জাহানরা বেগমকে প্রধান আসামী করে ৫ জন সহ অজ্ঞাত ৯/১০ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।


লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এই ঘটনায় একটি রিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগ যাছাই-বাঝাই করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ