• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলের সুভলং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2017   Saturday

শনিবার রাঙামাটির বরকল উপজেলার সুভলং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রভাত রঞ্জন চাকমা সভাপতি,সুজন শীল সম্পাদক পলাশ কর্মকার সাংগঠনিক সম্পাদক ও বাবুল কুমার দাশ কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।

 

শনিবার সকাল ১০ টা হতে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৩টা পযর্ন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষে পুলিশ মোতায়েন করা হয়। নির্বাচনে  কাচালং মুখ বন শুল্ক পরীক্ষণ ফাঁড়ির ফরেষ্টার মোঃ মাসুদুর রহমান প্রিসাইডিং অফিসার অবসর প্রাপ্ত শিক্ষক সুনীল জীবন চাকমা সহকারী প্রিসাইডিং অফিসার সুবলং পোষ্ট মাষ্টার মোঃ কামরুল হাসান পোলিং অফিসার ও ব্যবসায়ী পুনেন্দু বিকাশ চাকমা সহকারী পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন।

 

নির্বাচনে ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি,সম্পাদক,প্রচার সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বাকী ৯টি পদের মধ্যে সহ- সভাপতি পদে-বুদুরুজ কোম্পানী ছাতা মার্কায় ৯২ ভোট পেয়ে নির্বাচিত। তার প্রতিদ্বন্ধি প্রার্থী রুপন সাহা হারিকেন মার্কায় পেয়েছে ৫৬ ভোট। সহ- সাধারণ সম্পাদক পদে- মোঃ রুবেল গোলাপ ফুল মার্কায় ৯১ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদদ্বন্ধি মংথে রাখাইন সিংহ মার্কায় ৪০ ভোট ও অশোক দে দোয়াত কলম মার্কায় পেয়েছেন ১৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে- পলাশ কর্মকার তালা মার্কায় ৮২ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ শাহআলম হাঁস মার্কায় ৪৬ ভোট ও টিপলু দাশ কলসি মার্কায় ২০ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে- বাবুল কুমার দাশ বটগাছ মার্কায় ৮৩ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রার্থী বাবুল কান্তি পাল চেয়ার মার্কা মার্কায় ৫৮ ভোট পেয়েছেন।

 

সদস্য পদে- চিংথোই রাখাইন বল মার্কায় ১০৭ ভোট। তপন দাশ বৈদ্যুতিক পাখা মার্কায় ৯৩ ভোট। মোঃ আবু কালাম ঘোড়া মার্কায় ৭২ ভোট। মোঃ নুরুল আলম বালতি মার্কায় ৬৩ ভোট। রুপায়ন চাকমা হেলি কপ্টার মার্কায় ৬৩ ভোট। গোপাল কান্তি চাকমা টিউবওয়েল মার্কায় ৫২ ভোট। ছোটন বড়–য়া সেলাই মেশিন মার্কায় ৫৪ ভোট। ও সুজন সূত্রধর মই মার্কায় ২৩ ভোট পেয়েছেন। নির্বাচনে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।

 

সুভলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা জানান, সুবলং বাজারটি উপজেলার বাণিজ্যিক বাজার। বাজারে প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। সব সমস্যা ইউনিয়ন পরিষদের দেখার সুযোগ হয় না। একটি শক্তিশালী বাজার কমিটি হলে ওই কমিটি সৃষ্ট সমস্যা গুলো সমাধান করতে পারবে। তার জন্য নির্বাচনের নিয়ম নীতি মেনে গোপন ব্যালট পেপারের মাধ্যমে শনিবার সুষ্ঠ সুন্দর পরিবেশে নির্বাচন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ