• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বগাছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে পিসিপি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2015   Wednesday

রাঙামাটির নানিয়ারচরে উপজেলার বগাছড়িতে সহিংসা ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে  স্কুল ড্রেস, বই-খাতাসহ শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

 

পাহাড়ি ছাত্র পরিষদখাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে মঙ্গলবার পিসিপি খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা শাখার যৌথ উদ্যোগে বগাছড়ি করুনা বন বিহার মাঠে এক ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। এতে সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বাবলু চাকমা। সংগঠনের সাধারণ সম্পাদক অনিল চাকমার সঞ্চালনায় অন্যান্যর মদ্যে বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় সাধারন সম্পাদক রিটন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সর্বানন্দ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমা, পিসিপি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি বিপুল চাকমা, পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংকন চাকমা এবং ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারী কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র রিকন চাকমা।

 

সমাবেশ শেষে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহযোগীতার লক্ষ্যে স্কুল ড্রেস, বই-খাতা সহ বিভিন্ন শিক্ষাসামগ্রী উপকরণ বিতরণ করা হয়।

সমাবেশে বক্তরা অভিযোগ করে বলেন, বাংলাদেশের নিপীড়িত জনগণ ৪৪ বছর আগে পাকিস্তানি হানাদার বাহিনীর নিপীড়ন-নির্যাতনের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল। কিন্তু সেই রাষ্ট্র ও তার বাহিনী পাহাড়ি জাতিসত্তার অস্তিত্ব ধ্বংস করতে সমতল থেকে নিয়ে আসা সেটলার বাঙালিদের মদদ দিয়ে পাহাড়িদেরকে নিজ ভূমি থেকে উচ্ছেদ করার জন্য প্রতিনিয়ত ভূমি বেদখলের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে গত বছর ১৬ ডিসেম্বর বগাছড়িতে তিনটি পাহাড়ি গ্রামে হামলা, বাড়িঘর-দোকানপাটে অগ্নিসংযোগ করে ধ্বংসস্তুপে পরিণত করা হয়েছে।

 

বক্তারা রাষ্ট্রীয় নিপীড়ন ও জাতি ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ