• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ৭মে থেকে অর্নিদিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2017   Friday

রাঙামাটি চট্টগ্রাম আসামবস্তি কাপ্তাই সড়ক ও ঘাগড়া বরুইছড়ি এবং নৌ-পথে প্রয়োজনীয় নিারাপত্তা নিশ্চিত করা না হলে আগামী ৭মে থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের হুমকি দিয়েছে রাঙামাটি জেলা সড়ক ও নৌযান মালিক ঐক্য পরিষদ।

 

শুক্রবার শহরের পৌর ট্রাক টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাঙামাটি জেলা সড়ক ও নৌযান মালিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ এ ধর্মঘটের হুমকি দেন।

 

 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী। এসম উপস্থিত ছিলেন রাঙামাটি জোন বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম,ট্রাক মালিক সমিতির সভাপতি মো.রুহুল আমিন ও অটোরিক্্রশা চালক মালিক সমিতির সভাপতি অলি আহম্মদ প্রমূখ।

 

সংবাদ সম্মেল বলা হয়, জেলার সাধারণ জনগণের যাতাযাত ব্যবস্থা স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষে সকল প্রকার যানবাহনে যাত্রীসেবা নিশ্চিত করার জন্য চালক শ্রমিকরা সড়ক ও নৌপথে জীবনের ঝুকি নিয়ে যানবাহন পরিচালনা করে আসছেন। কিন্তু যাত্রীসেবার নিশ্চিত করতে গিয়ে সন্ত্রাসীগোষ্ঠীদের নিকট জীবনের ঝুকি এমন কি হত্যা,ঘুম ডাকাতিসহ বিভিন্ন প্রকার প্রকার বেআইনী অবৈধ মানবতার বির্বজিত কার্যকলাপের স্বীকার হতে হচ্ছে। এতে সকল প্রকার যানবাহন মালিকেরা অনাকাংক্ষিত ক্ষতির স্বীকার হতে হচ্ছে।

 

গত ৩ মে রাতে রাঙামাটি চট্টগ্রাম সড়কে বাস মিনিবাসসহ ১০-১২টি গাড়ি থামিয়েঅস্ত্রের মূখে চালক ও শ্রমিকদের মারধর মালামাল লুটপাটসহ ডাকাতি করে। এছাড়া গত  ২মে সুভলং এ চাঁদার দাবিতে এক বোটচালককে হত্যা করা হয়। এ অবস্থায় সড়ক ও নৌপথে সন্ত্রাসীদের এসব কার্যকলাপের কারনে পরিবহণ অনিরাপদ পরিবহণ অচল হয়ে পড়ছে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় অর্নিদিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট পালন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ