• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সাজেকের খাদ্যপীড়িত এলাকায় রাঙামাটি জেলা প্রশাসনের খাদ্যশস্য বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2017   Monday

রাঙামাটির সাজেকের খাদ্য দুর্গত এলাকায় সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্যশস্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

প্রধানমন্ত্রীর নির্দেশে পার্বত্য মন্ত্রনালয়ের সহযোগিতায় সকালের দিকে জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে খাদ্যপীড়িত বাঘেরহাট ও রুইল্ইু এলাকার মানুসেল মাঝে খাদ্য শস্য বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান। এসময় অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজউল ইসলাম,জেলা ত্রাণ কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার,রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান,মেম্বারসহ গণ্যামান্য ব্যক্তিরা।  

 

জেলা প্রশাসক প্রথমে বাগাইহাট ইউনিয়নে খাদ্যপীড়িত এলাকা বাগেরহাট ও  সাজেক ইউনিয়নের রুইলুই এলাকার মোট ৯শ পরিবারকে ১৮মেট্রিক টন ও  প্রতি পরিবারকে ৫শ টাকা করে সাড়ে চার লক্ষ টাকা বিতরণ করেন। 

 

খাদ্য শস্য বিতরণকালে জেলা প্রশাসক বলেন, সরকার দুর্গম এলাকার জনগনের বিপদে সহযোগিতার হাত বাড়িয়েছে। এ সহযোগিতা অব্যাহত থাকবে প্রশাসনের পক্ষ থেকে। তিনি ওই ইউনিয়নের লোকজনদের কৃষি ও ফলস বাগান সৃষ্টির মাধ্যমে অাত্নকর্মসংস্থানের স্বনির্ভর হওয়ার আহ্বান জানান।

 

উল্লেখ্য, সম্প্রতি সময়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের ৪০ থেকে ৪৫টি গ্রামে  খাদ্য সংকট সৃষ্টি হয়।  গেল বছর জুম ধানের উৎপাদন কম হওয়ায়, জুমের ভূমির পরিমাণ কমে আসায় ও সর্বোপরি বাঁশ,কাঠ,বেতসহ বনজ সম্পদের উৎস হ্রাস পাওয়ায় এ ইউয়িনে খাদ্য সংকটের সৃষ্টি হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ