• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

বরকলে বিজিবির উদ্যোগে মতবিনিময় সভায়
দক্ষ জনশক্তিতে পরিণত করতে হলে কারিগরি সহায়তা প্রদান করতে হবে-লেঃ কর্ণেল আলাউদ্দিন

পুলিন চাকমা। বরকল (রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2017   Saturday

২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আলাউদ্দিন আল মামুন বলেছেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। দেশের মানুষকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হলে কারিগরি সহায়তা প্রদান করতে হবে।


তিনি আরো বলেন, ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালিত বরকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এলাকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করে দেশে ও বিদেশে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এ ব্যাপারে বিজিবি সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।


শনিবার বরকল উপজেলা সদরের ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভা ও সেলাই মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এ সময় ব্যাটালিয়নের মেজর মোঃ মামুনুর রশিদ আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমাসহ ইউনিয়নের মেম্বার ও এলাকার জনসাধারণ, গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


মত বিনিময় সভা শেষে জোন কমান্ডার আলাউদ্দিন আল মামুন কালাপুনাছড়া সমবায় সমিতিকে একটি পাওয়ার টিলার মেশিন বিধবা মহিলাদের সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ