• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সংবাদ সন্মেলনে জেলা আওয়ামীলীগ নেতৃৃবন্দের অভিযোগ
সাজেকে খাদ্য সংকট মোকাবেলা নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2017   Wednesday

রাঙামাটির দূর্গম সাজেকে খাদ্য সংকট মোকাবেলা নিয়ে একটি মহল বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে বুধবার রাঙামাটিতে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সংবাদ সন্মেলন করা হয়। 

 

সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সাজেকে খাদ্য সংকট মোকাবেলায় সরকার পর্যাপ্ত ত্রাণ তৎপরতা চালালেও একটি কুচক্রী মহল হীন স্বার্থ হাসিলের লক্ষ্যে সাজেকের খাদ্য সংকট নিয়ে অপপ্রচার চালাচ্ছে। যা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে।


নেতৃবৃন্দ আরো বলেন, দুর্গম সাজেকে খাদ্য সংকট মোকাবেলায় সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে সাজেকে আড়াই হাজার পরিবারকে ৪০ মেট্রিক টন খাদ্য শষ্য ও নগদ ১১ লক্ষ টাকা বিতরণ করেছে। দূর্গত এলাকার জন্য ত্রাণ মন্ত্রণালয় আরো ১শ মেট্রিক টন খাদ্য শষ্য বরাদ্দ দিয়েছে। এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে ওই দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। অথচ সাজেকের খাদ্য সংকট নিয়ে একটি কুচক্রী মহল সরকারের ত্রাণ তৎপরতা সত্বেও নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।


জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চিংকিউ রোয়াজা। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, আঞ্চলিক পরিষদ সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর প্রমুখ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


সংবাদ সন্মেলনে এসময় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সন্তোষ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ দাবী করে বলেন, স্থানীয় অধিবাসীদের জুম চাষ করতে না দেওয়ায়, গাছ-বাঁশ কাটা বন্ধ থাকায় স্থানীয়রা কর্মহীন হয়ে পড়ায় এবং ভারতের সীমান্ত এলাকায় কাটা তারের বেড়া দেয়ার কারণে স্থানীয় লোকজন কেনা-কাটা করতে পারছে না। এ কারণে এলাকায় খাদ্য সংকট সৃষ্টি হয়েছে।


তারা আগামীতে সাজেকে খাদ্য সংকট রোধে সীমান্ত এলাকায় ভারতের সাথে সীমান্ত হাট চালু এবং সড়ক উন্নয়নের জন্য সরকারের কাছে দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ