• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে দু’দিনব্যাপী দক্ষ কারিগরদের রিফ্রেসার্স ট্রেনিং

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2017   Wednesday

বুধবার রাঙামাটিতে  দু’দিনব্যপী এগ্রোবেজড ফুড, ফার্নিচার, ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিষয়ে দক্ষ কারিগর- ওস্তাদদের রিফ্রেসার্স ট্রেনিং শুরু হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ও বাংলাদেশ স্কীল ফর এম্পøয়মেন্ট প্রডাক্টিভিটি (বি-সেফ) প্রজেক্ট  আইএলও ঢাকার অর্থায়নে এবং স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ও প্রোগ্রেসিভ এর সহযোগিতায় এ রিফ্রেসার্স ট্রেনিং শুরু হয়।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে  ট্রেনিং এর উদ্বোধন করনে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  সভায় আইএলও’র কনসালটেন্ট আবদুল জলিল এবং আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা সুখেশ্বর চাকমা বক্তব্য রাখেন।

 

দুদিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করবেন আইএলও’র কনসালটেন্ট ফিরোজ আহমেদ মোল্লা এবং কনসালটেন্ট আবদুল জলিল। ১৭  মে  ১৮ মে পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রমে সর্বমোট ৮০জন প্রধান বা ওস্তাদ অংশগ্রহণ করবেন। বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এবং প্রোগ্রেসিভ এ প্রকল্পটি বাস্তবায়নে সহযোগি সংগঠন হিসাবে কাজ করছে।

 

উদ্বোধনকালে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রশিক্ষিত জনশক্তি যেকোন জাতির সম্পদ। আইএলও পার্বত্য অঞ্চলের মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন ট্রেডের যেসমস্ত ওস্তাদ প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের কাজের মূল্যায়ন এবং ভুল-ভ্রান্তি সংশোধন করে আরও দক্ষ করে গড়ে তোলার জন্য এ রিফ্রেসার্স ট্রেনিং এর আয়োজন করা হয়েছে। তিনি দক্ষ মানবসম্পদ গড়ার এ প্রচেষ্টায় সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ