• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2017   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য অংসি প্রু চৌধুরী,রেমলিয়ান পাংখোয়াসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা আগামীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ ও মাধ্যমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী এসএসসি শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ফি পরিষদ হতে দেওয়া হবে। তিনি  আরো বলেন, পরিষদ হতে প্রতিবছর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণী ও মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হতো তা আগামী বছর হতে আর প্রদান করা হবে না। এই বৃত্তির অর্থ দিয়েই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ফি দেওয়া হবে। এতে করে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা পড়াশুনায় আরো মনোযোগি হবে। তিনি উপজেলা পর্যায়ে হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদেরও সুষ্ট ও সঠিকভাবে বিভাগীয় কার্যক্রম পরিচালনা করারও আহ্বান জানান। 

 

সভায় সিভিল সার্জন ডা. এহিদ তালুকদার বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালে ১৩জন নতুন চিকিৎসক যোগদান করেছে। বর্তমানে মশা বৃদ্ধির সময় তাই ম্যালেরিয়া প্রকোপ যাতে এ জেলায় না বাড়ে সেজন্য স্বাস্থ্য বিভাগ হতে প্রদানকৃত কিটনাশক মশারির ব্যবহারে জনসচেতনতা বাড়াতে তিনি সকলকে অনুরোধ জানান ।

 

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স এ বিনোদন ব্যবস্থা না থাকায় পর্যটক কম হচ্ছে। পরিষদ কর্তৃক আধুনিক মানের বিনোদনের ব্যবস্থা করা গেলে পর্যটক আকৃষ্ট করা যেতো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ