• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

৫ দফা দাবীতে খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন

স্টাফ রিপোর্টার, খাগড়াছিড় : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2017   Thursday

৫ দফা দাবীতে বৃহস্পতিবার খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখা।

 

খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত  ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহম্মদের সভাপতিত্বে  অন্যান্যও মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবছার, যুগ্ম সম্পাদিকা দিলুয়ারা বেগম, খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক আশা প্রিয় ত্রিপুরা, সদর উপজেলা কমিটির সভাপতি সুমনা চাকমা, মহালছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ধনমনি চাকমা, সহকারী শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক ময়মন চাকমা এবং মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো: এরশাদ।

 

সমাবেশ থেকে প্রধান শিক্ষকদের ১০ গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদান, দ্রুত শতভাগ পদোন্নাতর ব্যবস্থা ও প্রাথমিক শিক্ষকদের চাকুরী নন ভোকেশনাল হিসেবে গণ্য করার দাবীসহ ৫ দফা দাবী তুলে ধরেন। এতে শিক্ষকদের বিভিন্ন সংগঠন একততা পোষন করেন। মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করেন শিক্ষক নেতৃবৃন্দ।  

 

সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করে বলেন, শিক্ষকদের মানুষ গড়ার কারিগর হিসেবে আখ্যায়িত করা হলেও বাস্তবে তাদের সেভাবে মুল্যায়ন করা হচ্ছে না। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের ৩৭ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় শিক্ষাবান্ধব সরকার ২৬ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সরকারী করণ করা হয়েছে।

 

শিক্ষকদের বেতনসহ নানা সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষক নেতৃবৃন্দরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ