• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়িতে পিতা-পুত্র হত্যাকান্ডের ঘটনায় স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে নিন্দা ও প্রতিবাদ জেলা আওয়ামীলীগের

রুপায়ন তালুকদার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2017   Friday

খাগড়াছড়িতে থলিপাড়ায় পিতা-পুত্র হত্যাকান্ডের ঘটনায় স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা আওয়ামীলীগ। 

 

আওয়ামীলীগের জেলা শাখার  ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর উপজেলার থলিপাড়ায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্থানীয় গ্রামবাসী চিরঞ্জিব ত্রিপুরা (৫৫), তার পুত্র কর্ণ ত্রিপুরা (৩০) হত্যাকান্ডের ঘটনায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নাম ভাঙিয়ে একটি স্বার্থান্বেষী মহল বর্তমান সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্থ এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াস চালাচ্ছে। এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত দুই সদস্য খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু ও খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে যা জেলা আওয়ামীলীগের দৃষ্টিগোচর হয়েছে। 

 

প্রেস বার্তায় জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এ ধরনের অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় দাবী করা হয়, মূলত: পারিবারিক জের ধরে এ হত্যাকান্ডের ইস্যুতে স্বার্থান্বেষী মহলটি ন্যায় বিচারকে বিঘিœত করতে থলিপাড়ার নিরীহ গ্রামবাসীদের ভয়ভীতি প্রদর্শন করে শহরে এনে বিভিন্ন কর্মসূচিতে জড়িয়ে দিয়ে  জেলার পাহাড়ী-বাঙালির সম্প্রীতি বিনষ্ট করে ফায়দা লুটার অপচেষ্টা চালানো হচ্ছে।

 

প্রেস বার্তায় এ বিষয়ে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ শান্তি সহাবস্থান বজায় রাখার লক্ষ্যে ও পিতা-পুত্র হত্যাকান্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করনে আইন শৃঙ্খলা বাহিনীকে  স্বার্থান্বেষী মহলের এসব অগণতান্ত্রিক কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানানো হয়েছে। পাশাপাশি এ নিয়ে কোন প্রকার অপরাজনীতির বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার সর্বস্তরের জনসাধারন, জেলা আওয়ামীলীগ, সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের এবং স্থানীয় প্রশাসনকে সজাগ থাকার আহবান জানানো হয় প্রেস বার্তায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ