• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের আনন্দ সমাবেশ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2017   Saturday

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বিতর্কিত সাধারণ সম্পাদক জাহেদুল আলমকে ঢাকার গণভবনে অনুষ্ঠিত তৃণমূল নেতাকর্মীদের সভা যাওয়ার আমন্ত্রণ না দেয়ায় খাগড়াছড়িতে আনন্দ র‌্যালী ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারীরা।

 

শনিবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি শহরের কদমতলীস্থ সাংসদের বাসভবন এলাকায় আনন্দ র‌্যালী ও সমাবেশ করা হয়।

 

র‌্যালী শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।

 

রণ বিক্রম ত্রিপুরা বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার ঢাকায় দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের নেতাকর্মীদের নিয়ে যে সভা অনুষ্ঠিত হচ্ছে তাতে জাহেদুল আলমকে ঢুকতে দেয়া হয়নি। তা থেকে প্রমাণ হয় তিনি আর আওয়ামীলীগে নাই। অতীতের মতো সুবিধাভোগী নেতাদের বিরুদ্ধে তৃণমূল নেতাদের সোচ্ছার থেকে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করতে কাজ করার আহ্বান জানান।

 

প্রসঙ্গত, ২০১৫ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধীতা করে ছোট ভাইয়ের পক্ষে কাজ করার জেরে জেলা আওয়ামীলীগে দ্বিধাদ্বন্দ্বের শুরু হয়। যা বর্তমানেও চলছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ