• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

সাদিকুলের হত্যাকারীদের বিচার,চাঁদাবাজী বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে
খাগড়াছড়িতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাঙালী ছাত্র পরিষদ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2017   Friday

মোটর সাইকেল চালক সাদিকুলের হত্যাকারীদের বিচার,চাঁদাবাজী বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে খাগড়াছড়িতে  রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

 

শুক্রবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় টং রেস্টুরেন্ট এ সংবাদ সম্মেলন থেকে হরতালের এ ঘোষনা দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা,যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আলম,আশ্ররাফুল রণি,প্রচার সম্পাদক শাহীন আলম প্রমূখ।

 

সংবাদ সন্মেলনে মহালছড়িতে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক সাদিকুলের হত্যাকারীদের বিচার, পাহাড়ে চাঁদাবাজী বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী  জানিয়ে আগামী  রোববার হরতাল সফল করতে প্রশাসনসহ সর্বস্থরের মানুষের সহায়তা কামনা করা হয়।       

 

সংবাদ সন্মেলনে অভিযোগ করে বলা হয়, দীর্ঘ দেড় বছর ধরে তার নেতৃত্বধীন সংগঠনটি নানা কর্মসূচী বাস্তবায়নসহ রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। সম্প্রতি একটি চক্র একটি মহলকে খুশি করতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ জেলা ও সকল উপজেলাকে বাদ দিয়ে মহা সমাবেশের ডাক দিয়েছে। একটি ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তা রাজপথে প্রতিহত করার হুশিয়ারী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ