• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছিড় : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2017   Sunday

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের একাংশের ডাকে খাগড়াছড়ি জেলায়  রোববার সকাল-সন্ধ্যা হরতাল এবং সমঅধিকার আন্দোলনের আহবানে সড়ক অবরোধ পালিত হয়েছে।

 

অব্যাহতভাবে চাঁদাবাজি, খুন, অপহরণ এবং মহালছড়িতে মোটর সাইকেল চালক ছাদেকুল হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও অবৈধ অস্ত্র উদ্বারের দাবীতে এই কর্মসূচি আহবান করা হয়।

 

হরতাল ও অবরোধের কারণে খাগড়াছড়ির সব সড়কে যানবাহন চলাচল বন্ধ  ছিল।  ছেড়ে যায়নি দুরপাল্লার যানবাহন।  তবে হরতাল আহবানকারিদের মাঠে দেখা যায়নি।

 

এদিকে শহরের শাপলা চত্বরে সমাবেশ ডাকে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের অপর অংশ এবং সমঅধিকার আন্দোলন। একই স্থানে দুটি সংগঠনের সমাবেশ আহবানের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন কাউকেই অনুমতি দেয়নি।

 

বাঙ্গালী ভিত্তিক পৃথক তিনটি সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় শহরে।

 

প্রসংগতঃ গেল ১৩ এপ্রিল রাঙামাটি জেলাধীন নানিয়াচর উপজেলায় ঘিলাছড়ি এলাকায় মোটর সাইকেল চালক ছাদিকুলকে মাটি চাপা অবস্থায় সেনাবাহিনীর সহযোগীতায় পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় ছাদের কুলের হত্যাকারী হিসেবে চিহ্নিত চিনজিত চাকমা ও কৃষ্ণ বিকাশ চাকমা নামে দুই জনকে  গেল ১৫ মে রাঙামাটি  উপজেলা সদরের সাপছড়ি হামার পাড়া থেকে আটক করে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ