• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের অভিযোগ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2017   Tuesday

লামায় ১৪ বছরের এক কিশোরী গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২২ মে রাত সাড়ে সাতটায় উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ঠান্ডাঝিরি এলাকায় ঘটনাটি ঘটেছে বলে পুলিশ  জানিয়েছে।  এ ঘটনায় আনোয়ার হোসেন(২৯), পিতা- হোসেন নামের একজনকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। অপরজন মোঃ রুবেল পলাতক রয়েছে।  

 

ধর্ষিতার পিতা ও বড় বোনের স্বামী বলেন, ২২ মে রাত সাড়ে সাতটার দিকে বাড়ির পাশে নজিরের দোকান থেকে কেনা-কাটা করে বাড়ি ফেরার পথে কিছু দুর গেলেই ওৎ পেতে থাকা আনোয়ার হোসেন ও রুবেল(১৯) তাকে ধরে জোরপূর্বক মানিকের রাবার বাগানের পাহাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষিতা বাড়িতে গিয়ে ঘটনার বর্ণনা দিলে পরিবারের লোকজন তাকে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকার লোকজন আনোয়ার হোসেনকে  আটক করে।

 

ধর্ষনের শিকার মেয়েটির মা জানান, তার মেয়ে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। টাকার অভাবে নবম শ্রেণিতে মেয়ের রেজিষ্ট্রেশন করতে পারেনি।

  

লামা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার মোঃ শফিউর রহমান মজুমদার বলেন,২২ মে রাত ৯টায় ভিকটিমকে হাসপাতালে ভর্তি কওে তার অভিভাবকরা।

 

এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত একজন আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত রুবেলকে আটকের চেষ্টা চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ