• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লোগাং ইউপি’ ও পানছড়ি ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষনা

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2017   Wednesday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন ও পানছড়ি ইউনিয়নের আগামী অর্থ বছরের জন্য বুধবার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

 

লাগাং ইউপি কার্যালয়ে হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা। বাজেট উপস্থাপনা করেন ইউপি সচিব প্রাণ গোপাল চাকমা। এসময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ ময় চাকমা,বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ইপসা সো’ প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ হাবিবুর রহমান, এলজিএসপি-২ এর ডিএফ নয়ন জ্যোতি চাকমা, ইউপি সদস্য সাহেব আলী, নব রঞ্জন চাকমা, সাবেক ইউপি সদস্য সাধন কুমার চাকমা প্রমূখ। বাজেটে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বাজেটে  টিআর, কাবিখা, কাবিটা, ৪০দিনের কর্মসূচী ও এজিএসপি বাবদ আয় ও ব্যয় দেখানো হয়েয়ে ৬২লাখ টাকা।

 

অপরদিকে পানছড়ি ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন চেয়ারম্যান মো: নাজির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

 

এসময় উপস্থিত ছিলেন ডিএফ নয়ন জ্যোতি চাকমা, অফিসার্স ইনর্চাজ প্রতিনিধি এসআই মনোজ কান্তি কুরী, পানছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ বাহার মিয়া, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ, বাজার উন্নয়ন কমিটির সভাপতি হেদায়েত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মো: আবুল কাসেম, এলাকার হেডম্যান-কার্বারী ও ইউপির সকল সদস্য-সদস্যারা।

 

 ইউপি সচিব মো: নজরুল ইসলামের বাজেট উপস্থাপনা করেন ।বাজেটে সরকারী ও নিজস্ব আয় ধরা হয় ৯৩ লাখ ২৩হাজার ৩শত ৬৫ টাকা এবং ব্যয় ধরা হয় ৮০ লাখ ৬০হাজার টাকা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ