• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে মোরা’র তান্ডবে ৩শ ঘর ক্ষতিগ্রস্থ, ক্ষতিগ্রস্থদের তালিকা শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2017   Wednesday
no

no

ঘুর্নিঝড় মোরা’র তান্ডবে রাঙামাটিতে তিন’শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ তালিকা তৈরী করা হচ্ছে। এদিকে বুধবার থেকে মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থ হওয়া রাঙামাটি শহরে বৈদুতিক লাইন সংযোগের কাজ ও রাস্তা উপর ভেঙ্গে পড়া গাছপালা সরিয়ে নেওয়া কাজ শুরু হয়েছে।


জেলা ত্রাণ কার্যালয় সূত্রে জানা গেছে, ঘুর্ণিঝড় মোরা’র তান্ডবে রাঙামাটিতে তিনশটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ১৫০টি ঘর সম্পুর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বৈদ্যুতিক লাইন, ক্যাবল টিভির লাইন ক্ষতিগ্রস্থসহ রাস্তার উপর গাছ পালা ভেঙ্গে পড়ে যায়। এসব ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইন ও রাস্তার উপর ভেঙ্গে পড়া গাছের ডালপালা সরিয়ে নেওয়ার কাজ গতকাল বুধবার সকাল শুরু হয়েছে। রাঙামাটি শহরে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তবে শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে কাজ করছে বিদ্যুৎ বিভাগের লোকজন।


এদিকে, ঘুর্নিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থ বসতঘরসহ ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ কাজ শুরু করেছে। ইতোমধ্যে মোরা’র আঘাতে গাছ চাপা পড়ে নিহত স্কুল ছাত্রী জাহিদা সুলতানা নাহিমা ও গৃহবধু হাজেরা বেগমের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার টাকা করে সহায়তা দিয়েছে।


জেলা ত্রাণ কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার জানান,ঘুর্নিঝড় মোরার তান্ডবে ১৫০টি বসতঘর সম্পুর্ণ বিধ্বস্থ এবং এক হাজার ২৭টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বড় গাছপালা পড়ে গিয়ে রাস্তাঘাটে পড়েছে। তবে সেনাবাহিনী,রেডক্রিসেন্ট বিভিন্ন সংস্থার সহযোগিতায় রাস্তাঘাট থেকে গাছ সরানো সম্ভব হয়েছে।


রাঙামাটি জেলা প্রশাসক,রাঙামাটি মোঃ মানজারুল মান্নান জানান, ঘূর্নিঝড় মোরা’র আঘাতে গাছে চাপা পড়ে দুজন নিহত হয়েছে। তাদেও পরিবারকে ২০ হাজার সহায়তা দেওয়া হয়েছে। ইতোমধ্যে রাঙামাটি জেলায় তিনশ ঘরবাড়ি সম্পুর্ণ এবং আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থদেও মাঝে ত্রাণ সহায়তা দেওয়ার ব্যবস্তা করা হয়েছে। তিনি আরো জানান, মোরা’র আঘাতে বিদ্যুৎ ব্যবস্থা পুরো বিপর্যস্থ হয়ে পড়েছে। ইতোমধ্যে কিছু কিছু জায়গা বিদ্যুৎ ব্যবস্থা সচল হয়েছে। আশাকরি রাতের মধ্যে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা চালু হবে।


উল্লেখ্য, গেল মঙ্গলবার ঘুর্নিঝড় মোরা’র আঘাতে রাঙামাটিতে গাছ চাপা পড়ে এক স্কুল ছাত্রীসহ দুজন নিহত, তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্থ. বিপুল গাছপালা ক্ষতিগ্রস্থ’ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ