• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বরকলে একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2017   Wednesday

যেখানে দরিদ্র জনগোষ্ঠি সেখানেই একটি বাড়ি একটি খামার”-এ প্রতিপাদ্যকে নিয়ে মঙ্গলবার বরকল উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের উদ্যোগে প্রকল্পের মহিলা সদস্যদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প সমন্বয়ক পামির দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অথিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভিন। এছাড়া উপজেলা সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা ও প্রকল্প সংগঠক পুলিন বিকাশ তালুকদার একটি বাড়ি একটি খামার প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। এ সময় একটি বাড়ি একটি খামার প্রকল্পের অন্যান্য কর্মকর্তা কর্মচারী জন প্রতিনিধি সাংবাদিক ও প্রশিক্ষণে অংশ গ্রহনকারী মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভিন তার বক্তব্যই বলেন, বর্তমান সরকার আত্ম সামাজিক অবস্থার উন্নতি করতে নানা মূখী উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। তার মধ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্প অন্যতম। সরকারের ক্ষুদ্র ক্ষুদ্র খামার ও পুঁজি গঠনের মাধ্যমে দারিদ্র বিমোচনের জন্য নারীদের এগিয়ে আসলে তখনই নারীর ক্ষমতায়ন সৃষ্টি হবে।

 

বর্তমানে এ প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য একটি বাড়ি একটি খামার সমিতিতে শতকরা ৬৭ জন মহিলাদের সদস্য অর্ন্তভুক্ত করা হচ্ছে। তাই নারীর ক্ষমতায়ন সৃষ্টি হলে পরিবার সমাজ ও রাষ্ট্রে উন্নয়ন সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ